| পরিবেশ অধিদপ্তর |
|
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় চলমান গুরুত্বপূর্ণ কার্যাবলীঃ
1) ব্যাপক ভিত্তিতে চট্টগ্রাম বিভাগের সকল জেলায় ইটভাটার উপর জরীপ কার্যক্রম পরিচালনা। ছাড়পত্রবিহীন, নবায়নবিহীন ও ড্রাম চিমনী দিয়ে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। 2) মহানগরীতে অবৈধভাবে পাহাড় কর্তন ও প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ পাহাড়ের বিষয়ে জরীপ পরিচালনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
3) নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ উৎপাদনকারী, মজুতকারী, পরিবহনকারী, বাজারজাতকারী ও বিক্রয়কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও মামলা দায়ের। 4) কর্ণফুলি নদী দূষনমুক্ত করার লক্ষ্যে নদীর উভয় তীরের শিল্পপ্রতিষ্ঠান জরীপ, দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানসমূহকে ইটিপি নির্মাণে নোটিশ প্রদান ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ। 5) শীপব্রেকিং ইয়ার্ড জরীপ ও ছাড়পত্রবিহীন শীপব্রেকিং ইর্য়াডগুলোকে নোটিশ প্রদান। ২। অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অভিযোগে মোট ৩টি মামলা দাযের করা হয়েছে। ৩। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন হোটেল হতে ১১টি নমুনা সংগ্রহ পূর্বক বিশ্লেষন করা হয়। তন্মধে ১টি নমুনা জীবাণু মুক্ত এবং ১০টি নমুনায় জীবনিুর উপসিত্মতি পাওয়া গেছে। বিশ্লেষন লব্ধ ১০ টি নমুনার প্রতি ১০০মিলি পানিতে নূন্যতম ২০ থেকে ৬০টি কলিফর্ম জীবাণূ পাওয়া যায়। সবোর্চ্চ কলিফর্ম জীবাণূর উপস্থিতি(৬০টি) পাওয়া গেছে বহাদ্দার হাট মোড়ের জামান হোটেল এন্ড বিরানী হাউজে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ৪। সার্বক্ষণিক বায়ুর মান মনিটরিং স্টেশন এর সাহায্যে বায়ুর গুণগতমান পরিবীক্ষণ ছাড়াও চট্টগ্রাম মহানগরীর ৬টি পয়েন্টে বায়ুর মান মনিটরিং করা হয়েছে। প্রতিটি পয়েন্টে SPM মান মাত্রার অধিক পাওয়া যায়। সর্বোচ্চ পরিমান SPM (প্রতি কিউবিক মিটারে ৭২৬ মাইক্রো গ্রাম) পাওয়া গেছে সাগরিকা মোড়ে গত ৭/৩/২০১০ তারিখে।
|