|
অফিসের নামঃ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, চট্টগ্রাম
অফিস প্রধানের নামঃ প্রভাতী দেব, জেলা মৎস্য কর্মকর্তা
যোগাযোগের তথ্যঃ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ২০৯ মুরাদপুর,এন, এম খান হিল, চট্টগ্রাম
ফোনঃ ০৩১-২৫৮০৯৮২(অফিস), মোবইলঃ ০১৫৫৪-৩৩৩৪৭৭
চট্টগ্রাম জেলার ২০০৯ সালের মৎস্য সম্পর্কীয় তথ্যাবলী
|
মৎস্য বীজ উৎপাদন খামার
|
:
|
০২টি (সরকারী)
|
|
মৎস্য হ্যাচারীর সংখ্যা
|
:
|
১২টি
|
|
রেণু উৎপাদন
|
:
|
১৩০২০ কেজি
|
|
বেসরকারী মৎস্য নার্সারী
|
:
|
২০৩২টি
|
|
পোনা উৎপাদন
|
:
|
৩০৭৩ লক্ষ
|
|
পুকুর/দিঘীর সংখ্যা
|
:
|
৭৬,৫৫৮টি
|
|
পুকুর/দিঘীর আয়তন
|
:
|
১৪,২৮৬.২৮ হেক্টর
|
|
পুকুর/দিঘীতে বার্ষিক মাছের উৎপাদন
|
:
|
৩০২১৫.২৫ মেঃ টন
|
|
মোট জলাশয়
|
:
|
১৬১০৬ হেক্টর
|
|
মোট চাষকৃত মাছের উৎপাদন
|
:
|
৪২,৩৭০ মেঃ টন
|
|
বাগদা চিংড়ির খামার
|
:
|
২৩৫ টি
|
|
বাগদা চিংড়ির খামারের আয়তন
|
:
|
২৩৩৬ হেক্টর
|
|
বাগদা চিংড়ির মোট উৎপাদন
|
:
|
৪৬৩.৫ মেঃ টন
|
উন্নয়ন কর্মকান্ডের বিবরণঃ
|
|
হালদা নদীর কার্যক্রমঃ
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্প, চট্টগ্রাম প্রকল্পটি ২০০৭ সাল হতে- ২০১২ সাল পর্যন্ত সৃষ্টি করা হয়েছে এবং জনবল সর্বমোট ১৬ জন। বর্তমানে ১৪ জন কর্মকর্তা-কমৃচারী নিয়োজিত আছেন। উহা বাংলাদেশের একমাত্র রুইজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র। হালদায় ব্রুড মাছ বৃদ্ধিকল্পে নদীর তীরবর্তী পুকুরে হালদার রেণু লালন-পালনের মাধ্যমে উৎপাদন করে নদীতে অবমুক্ত করে হালদার ডিমওয়ালা মাছের চাহিদা পূরণ সহ দেশে মৎস্য সম্পদের উন্নয়ন বৃদ্ধি করা।
|
|
মৎস্য বীজ উৎপাদন খামার থেকে রেনু পোনা সরবরাহ কার্যক্রমঃ
পানা মাছ সরবরাহের মাধ্যমে মৎস্য চাষে সহায়তা করার দায়িত্ব চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছে। জেলার পটিয়া উপজেলায় একমাত্র সরকারী মৎস্য বীজ উৎপাদন খামারটির বিগত কয়েক বছরের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে।
|
|
সমন্বিত মৎস্য কার্যক্রমের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্প (১ম ও ২য় পর্যায়)
১। ক) প্রথম পর্যায়ে প্রকল্প গ্রহীতার সংখ্যা - ৮৫।
খ) মোট বিতরণকৃত অর্থের পরিমাণ -১১,৮৮,৩২৫/- টাকা।
গ) মোট আদায়কৃত অর্থের পরিমাণ - ১০,৭২,৯০১/- টাকা।
২। ক) দ্বিতীয় পর্যায়ে প্রকল্প গ্রহীতার সংখ্যা- ৪৭২।
খ) মোট বিতরণকৃত অর্থের পরিমাণ -৪৮,৬৬,৩৭৭/- টাকা।
গ) মোট আদায়কৃত অর্থের পরিমাণ - ৩৬,৩০,১৫৪/- টাকা।
|
|
মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ কর্মসূচীঃ
ক) প্রকল্প গ্রহীতার সংখ্যা - ১০৪।
খ) মোট বিতরণকৃত অর্থের পরিমাণ -১৬,৩১,০০০/- টাকা।
গ) মোট আদায়কৃত অর্থের পরিমাণ - ১২,৫২,৭৮৯/- টাকা।
|
|
বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকায় এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন প্রকল্প (এফসিডিআই)
প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ এলাকায় বরোপিট, খাল, নদী, জলাশয় ইত্যাদি খনন, পুনঃখনন, সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের মাধ্যমে মাছ চাষের আওতায় আনা হচ্ছে এবং স্থানীয় বেকার জনগোষ্ঠী, দুস্থ মহিলা, ভূমিহীন ও মাছ চাষে আগ্রহী প্রান্তিক চাষীদের সমন্বিত মৎস্য ও পশুসম্পদ উন্নয়ন কর্মকান্ডে নিয়োজিত করে প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দূরীকরণের প্রচেষ্টা চালানো হচ্ছে।
|
|
বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকায় এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন প্রকল্প(এফসিডিআই)
প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ এলাকায় বরোপিট, খাল, নদী, জলাশয় ইত্যাদি খনন, পুনঃখনন, সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের মাধ্যমে মাছ চাষের আওতায় আনা হচ্ছে এবং স্থানীয় বেকার জনগোষ্ঠী, দুস্থ মহিলা, ভূমিহীন ও মাছ চাষে আগ্রহী প্রান্তিক চাষীদের সমন্বিত মৎস্য ও পশুসম্পদ উন্নয়ন কর্মকান্ডে নিয়োজিত করে প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দূরীকরণের প্রচেষ্টা চালানো হচ্ছে।
|
|
জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (এনএটিপি)
চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের আওতাধীন ১৪(চৌদ্দ)টি উপজেলার মধ্যে মীরসরাই, আনোয়ারা, সন্দ্বীপ, পটিয়া ও হাটহাজারী উপজেলাগুলোতে ২০০৮ সাল হতে এ প্রকল্পের কার্যক্রম চালু হয়েছে। উক্ত প্রকল্পে ০৫ (পাঁচ)জন সম্প্রসারণ কর্মকর্তার স্থলে ০৪(চার)জন সম্প্রসারণ কর্মকর্তা নিয়োজত আছেন। বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মৎস্য সম্পদের উন্নয়ন সর্বোত্তম ব্যবহার, সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা তথা গ্রামীণ জনগনের আর্থ সামাজিক উন্নয়ন ইত্যাদি এ প্রকল্পের কাজ।
|
|
প্রশিক্ষণ কার্যক্রমঃ
চট্টগ্রাম জেলার আওতাধীন মৎস্য দপ্তরের আওতায় বর্তমান ২০০৯ সালে পুরুষ ও মহিলাদের সর্বমোট ১১,১৭০ জনকে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে তম্মধ্যে মহিলা মৎস্যচাষী ৪,৪০৫ জন এবং প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
|
|
|
|