জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা প্রাথমিক শিক্ষা অফিস

অফিসের নামঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চট্টগ্রাম

অফিস প্রধানের নামঃ দেবেশ চন্দ্র সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

যোগাযোগের তথ্যঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর কার্যালয়, নন্দনকানন, চট্টগ্রাম

ফোনঃ ০৩১-৬১৩৭৩১

মোবইলঃ ০১৭২৬-৭৫১৩২৫


 

সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য ২০০৯ সালের

গৃহীত উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন


1. প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচম্যান্ট এলাকার শিশু জরীপ (৬+ হতে ১৪+ বছর বয়সী) সম্পন্ন করা।

2. ৬+ হতে ১০+ বয়সী না পড়ুয়া সকল শিশুকে (১০০%) বিদ্যালয়ে ভর্তি করার জন্য নাম,পিতার নাম, মাতার

3. নাম, ঠিকানা ও বিদ্যালয়ে ভর্তি না হওয়ার কারণ সহ তালিকা প্রস্ত্তত করে বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করণ।

4. ঝরে পড়া প্রত্যেকটি শিশুকে (১০০%) ক্যাচমেন্ট এলাকার অথবা নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির করার জন্য নাম,পিতার নাম,মাতার নাম,ঠিকানা ও ঝরে পড়ার কারণ সহ তালিকা প্রস্ত্তত করে বিদ্যালয়ে এনে ৫ম শ্রেণী সমাপ্তকরণের ব্যবস্থা গ্রহণ।

5. প্রতিটি সরকারী, রেজি: বেসরকারী ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ছবি প্রধান শিক্ষকের কক্ষে টাংগানো হয়েছে।

6. চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে উপজেলা ভিত্তিক প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভায় উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণের সমন্বয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত মত বিনিময় সভা করা এবং শিক্ষক/শিক্ষিকাগণের নিয়মিত বিদ্যালয়ে আগমন ও প্রস্থানসহ শ্রেণীকক্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে আন্তরিক ও তৎপর হতে উদ্বুদ্ধ করা।

7. চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে এবং সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর সকল সরকারী, রেজিষ্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এর ০২ (দুই) জন করে শিক্ষক এবং উপজেলা পর্যায়ের প্রতিটি ক্লাষ্টারের ০৪ (চার) জন করে জেলায় সর্বমোট ৫০০ (পাঁচশত) জন শিক্ষককে সঠিক সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন, সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকা উত্তোলনের নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

8. প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকা উত্তোলন ও সঠিক সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন সহ নিয়মিত সমাবেশ করণ (সংক্ষিপ্ত সময়ে শারীরিক কুচকাওয়াজ সহ)।

9. ২০০৯ সালে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্নকরণ।

10. প্রত্যেকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠোন্নতি বিবরণী তৈরী করে শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করণ। প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ফুলবাগান ও প্রয়োজনীয় বৃক্ষ রোপন করা হয়েছে।

11. ১ম, ২য় সাময়িক ও বার্ষিক পরীক্ষা ছাড়াও প্রত্যেকটি অধ্যায়ের পাঠ শেষে অধ্যায় ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ এবং মূল্যায়ন শেষে অভিভাবককে অবহিতকরণ।

12. প্রত্যেকটি পরীক্ষা শেষে (১ম,২য় সাময়িক ও বার্ষিক ) এস.এম.সি, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গেত্ম উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত সভা করণ।

13.শিক্ষার্থীদের পাঠে মনোনিবেশের জন্য শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ে নিয়মিত সহ পাঠক্রমিক কার্যাবলী সম্পন্ন করণ (সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ)।

14. প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাকে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

15. অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা/২০০৯ যথারীতি সম্পন্ন ও ফলাফল প্রকাশ করা।